মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে অসন্তোষ প্রকাশ করেছে মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ড। বুধবার সংগঠনের পক্ষ থেকে আয়োজিত সভায় বক্তারা বলেন, কাদের মোল্লার বিরুদ্ধে যেসব মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে তার সাজা হওয়া উচিত ছিলো মৃত্যুদণ্ড। কিন্তু মৃত্যুদণ্ডের পরিবর্তে তাকে লঘুদণ্ড দেয়া হয়েছে। সরকারের উচিত এ রায়ের বিরুদ্ধে আপিল করা। সভায় বক্তারা কাদের মোল্লার জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ বাতিলের দাবি জানান।
মনোয়ার আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কার্তিক চ্যাটার্জী, চপলবাশার, তরুন তপন চক্রবর্তী, সলিমুল্লাহ সেলিম, মৃণাল কৃষ্ণ রায়, সুধার কুমার দাস প্রমুখ।—প্রেস বিজ্ঞপ্তি
