রাজধানীর মিরপুর-১০ এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক পথচারী নিহত হয়েছেন। বুধবার এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয় জনতা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে।
পুলিশ জানায়, স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় মিরপুর-মতিঝিলগামী বিকল্প অটো সার্ভিসের বাসটি ঐ পথচারীকে ধাক্কা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
