ঢাবি সোশ্যাল ওয়েলফেয়ার এলামনাই পুনর্মিলনী ২২ ফেব্রুয়ারি

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪০
ঢাকা বিশ্ববিদ্যালয় সোশ্যাল ওয়েলফেয়ার এলামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী ২২ ফেব্রুয়ারি ঢাবি টিএসসিতে অনুষ্ঠিত হবে। এতে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র-ছাত্রী, তাদের স্ত্রী ও সন্তান অংশগ্রহণ করতে পারবে। দিনব্যাপী এই পুনর্মিলনীতে আকর্ষণীয় নানা আয়োজনের সাথে থাকছে প্রাক্তন ছাত্র-ছাত্রীর সন্তানদের মধ্যে ২০১২ সালে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা। পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য জনপ্রতি পাঁচশ’ টাকার বিনিময়ে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। বিস্তারিত জানতে এএসএম জাহাঙ্গীর মোর্শেদ- ০১৫৫২-৪৫৭১৫৫, ওমর ফারুক এলিন- ০১৫৫২-৩০৪২৫৭, কাজী আসাদুজ্জামান ০১৭১৩-৩৩৩২৩০, ড. আব্দুল জব্বার মিয়া ০১৫৫২-৪৫১৭৯২, ড. এএসএম আতীকুর রহমান ০১৭১২-১৫৪৭৯৫, রেজাউল মনির ০১৬৭২-৮৮৫৩৩২ এর সাথে যোগাযোগ করুন। -বিজ্ঞপ্তি