একটুকু ছোঁয়া লাগে...

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪০
চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ প্রকৃতিতে এখনোও শীতকাল। বসন্তের ছোঁয়া পেতে আরো বাকি এক সপ্তাহ। এরই মধ্যে গাছে গাছে দেখা যাচ্ছে আমের মুকুলের সমারোহ। বাতাসে মৌ মৌ গন্ধ। কাছে থেকে না দেখলে যেন মন ভরে না। এ সময় মুকুলে এক জাতীয় পোকা ধরে, তাতে মুকুল কালো হয়ে মরে যায়। ইতিমধ্যে আম গাছে কীটনাশক স্প্রে করাও শুরু হয়েছে। কৃষি বিভাগ রোগ-বালাই দমনে পরামর্শও দিচ্ছে। ছবিটি চাটমোহর পৌর শহরের স্টার মোড় থেকে তোলা