বৃহস্পতিবার
সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১: যুদ্ধাপরাধী কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল ৩টায় সমাবেশ ও গণমিছিল।
বাংলা ইশারা ভাষা দিবস ২০১৩: রাজধানীর আগারগাঁওস্থ সমাজসেবা অধিদফতর মিলনায়তনে দুপুর ১২টায় শ্রবণ প্রতিবন্ধী শিশুদের চিত্রাংকন, বিকাল ৩টায় শোভাযাত্রা।
সংযুক্ত শ্রমিক ফেডারেশন: নির্মল সেন স্মরণে বিকাল ৩টায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে সভা।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন: জাতীয় প্রেসক্লাবে বিকাল ৩টায় ‘সংকটের আবর্তে বাংলাদেশ উত্তরণের পথ’ শীর্ষক আলোচনাসভা।
গ্রীন ভয়েস: সকাল সাড়ে ১০টায় বাবুবাজার সংলগ্ন বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর টোলঘরের সামনে দেশের সকল নদী দখল-দূষণের প্রতিবাদে শক্তিশালী নদীরক্ষা কর্তৃপক্ষের দাবিতে সমাবেশ।
বিজ্ঞানচেতনা পরিষদ: বিকাল সাড়ে ৫টায় শাহবাগস্থ আজিজ সুপার মার্কেটে পরিষদের কার্যালয়ে ‘সাম্প্রতিক ফিল্মে ডারউইন’ শীর্ষক পাঠচক্র।
