কাউনিয়া গাছে গাছে নিপাহ ভাইরাসের বাহক বাদুড়

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪১
প্রকৃতির ভারসাম্য রক্ষায় পাখির প্রয়োজনীয়তা থাকলেও নিপাহ ভাইরাস বহনকারী বাদুড় এখন ঘাতক হিসেবে বিবেচিত হচ্ছে। আগেকার দিনে ঝুলন্ত বাদুড় মানুষের কৌতূহল সৃষ্টি করেছিল। এখন রংপুরের কাউনিয়ায় গাছে গাছে বাদুড় ঝুলে থাকলেও ভয়ে কেউ গাছের নিচে চলাফেরা করে না। নিশাচর ও স্তন্যপায়ী প্রাণী বাদুড় নিপাহ ভাইরাস বহন করায় রোগাক্রান্ত হয়ে কাউনিয়া, পীরগাছা, হাতিবান্ধা, কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলে ২০১১ সালে মারা গেছে প্রায় ৩৫ জন। এসব পরিবারে এখনো শোকের ছায়া বইছে। এর মাঝে দেশের বিভিন্ন প্রান্তে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন অনেকেই। সর্বশেষ গতকাল সোমবার নিপাহ ভাইরাসে ঢাকায় মারা গেছেন এক নাট্যশিল্পী। শীতের সময় খেজুর রস, কুল বা অন্যান্য ফল খেয়ে সাবাড় করে দেয়। বাদুড়ের লালা থেকেই মানুষের দেহে সংক্রমিত হয় নিপাহ ভাইরাস। জানা গেছে, নিপাহ ভাইরাসের একমাত্র বাহক বাদুড়। খেজুরের রসসহ যে সমস্ত ফল বাদুড় খায় এমন ফলমূল বা রস খাওয়া প্রায় ছেড়ে দিয়েছে মানুষ।