ইবির প্রো-ভিসি হতে একাধিক শিক্ষকের প্রচেষ্টা অব্যাহত

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪২
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির শূন্য পদে নিয়োগ পেতে একাধিক শিক্ষক প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। একটি সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রফেসর ড. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. রুহুল কে এম সালেহ, আইন ও মুসলিম বিধান বিভাগের প্রফেসর ড. সেলিম তোহা, ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের প্রফেসর ড. মনিরুজ্জামান, ব্যাবস্থাপনা বিভাগের প্রফেসর ড. জাকারিয়া রহমান ও ইংরেজী বিভাগের প্রফেসর ড. শাহীনুর রহমান প্রো-ভিসি পদে নিয়োগ পেতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে বিগত একটি নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে সাবেক ভিসি, প্রোভিসি ও ট্রেজারের পদত্যাগের দাবির আন্দোলনে প্রায় ছয়মাস বিশ্ববিদ্যালয় অচল থাকার পর সচেতন মহল আশা করছেন এই পদে যোগ্য লোকই নিয়োগ পাবেন। প্রো-ভিসি পদে নিয়োগ পাওয়ার জন্য যারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের অনেকের নামেই পরস্পর বিরোধী বিভিন্ন অভিযোগ নিয়ে ক্যাম্পাসে চলছে নানা গুঞ্জন। এ প্রসঙ্গে ইবি’র ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেছেন- সত্ এবং যোগ্য লোককে প্রো-ভিসি হিসেবে নিয়োগ দেবেন সরকার এটাই তাঁর প্রত্যাশা।