জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় ‘ইসলামপুর উন্নয়ন ফোরামের’ উদ্যোগে উপজেলার স্থানীয় পাবলিক হল মিলনায়তনে সম্প্রতি অভিষেক ও শীতবস্ত্র বিতরণ করা হয়। উন্নয়ন ফোরামের সভাপতি মোস্তফা আল মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নোয়ারপাপাড়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান বাদল। অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ শাহসাদা। অনুষ্ঠানে উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্য উপস্থিত ছিলেন। পরে হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
