গতকাল বুধবার সকালে শহরের মিশন মোড়ে কামরুন্নেছা ডিগ্রি কলেজের ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন কামরুন্নেছা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিরুল হায়াত্ আহমেদ মুকুল, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. মতিয়ার রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. সফুরা বেগম রুমী, আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম মিঠু ও অন্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুরাকুটি এলাকার শাহাদত্ হোসেন এর বাড়িতে নাজমা বেগমের সহযোগিতায় সাত্তার ড্রাইভার কামরুন্নেছা ডিগ্রি কলেজের ছাত্রী ধর্ষণ করে।
সাত্তার ড্রাইভার ও ধর্ষণের সহযোগিতাকারী নাজমা বেগম ও তার স্বামী শাহাদত্ হোসেনকে গ্রেফতার করে।
কলেজ ছাত্রী ধর্ষণের ঘটনার ২ দিন পর গত ৪ ফেব্রুয়ারি শোক, অভিমান, ক্ষোভ ও দুঃখের ছাত্রীর মা মৃত্যুবরণ করে।
