কোনো নাটকের শুটিং অথবা কোনো আয়োজন ছাড়া তারকাদের এ রকম ভিড় জমতে একেবারেই দেখা যায় না। ঠিক সে রকমই একটি আয়োজন হলো বাংলাভিশনে সদ্য শুরু হওয়া ধারাবাহিক নাটক ‘কর্তা কাহিনী’। এই নাটকের কলাকুশলীরাই এসে জড়ো হন এর সংবাদ সম্মেলনে। ছবিতে সংবাদ সম্মেলনে উপস্থিত নাটকের কলাকুশলীরা। নাটকটি এখন থেকে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে।
