তাহসান তিশার ‘ফায়ার ফ্লাই’

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৪১
আসছে ভালোবাসা দিবস উপলক্ষে তাহসান ও তিশা জুটি হয়ে অভিনয় করলেন ‘ফায়ার ফ্লাই’ নামক একটি নাটকে। ঢাকার বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ করা হয়। নাটকটির রচনা ও পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ। সুহানা নামের চরিত্রে অভিনয় করেন তিশা, গল্পে হার্টের এক বিরল রোগে আক্রান্ত থাকেন তিনি। আর তাহসান অভিনয় করেন রেহান চরিত্রে। এটি ভালোবাসা দিবসে প্রচার হবে।