আজ বাংলাভিশনে প্রচার হবে ‘আমি এখন কী করব?’-এর ১০০তম পর্ব। অনেকের জীবনে এমন কিছু সমস্যা রয়েছে যা কাছের মানুষের সাথেও শেয়ার করা যায় না। পরিচয় গোপন রাখা সাপেক্ষে সেইসব সমস্যার সমাধান দিতে সরাসরি সম্প্রচার হচ্ছে সম্পর্কের বিভিন্ন দিক ও জটিলতা নিয়ে অনুষ্ঠান ‘আমি এখন কী করব?’।
অভিনেত্রী সারা যাকেরের উপস্থাপনা অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত
১১টা ২৫ মিনিটে।
