ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৮
পিরোজপুরের ভাণ্ডারিয়ার মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের ২৩তম বার্ষিক ক্রীড়া গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে ৫০টি ইভেন্টে ৩০০ প্রতিযোগী অংশ নেয়। সকালে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন ভাণ্ডারিয়ার সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার ও কলেজ অধ্যক্ষ শরীফ আব্দুল কাইয়ুম। এরপর শিক্ষার্থী রুকাইয়া আক্তার নিশার পরিচালনায় গার্লস গাইড দল মাঠ প্রদক্ষিণ করে। শপথ বাক্য পাঠ করে একাদশ শ্রেণীর ছাত্রী সুপ্তী রানী। একই ক্লাসের ছাত্রী পিঙ্কি রানী প্রজ্বলিত মশাল নিয়ে মাঠ প্রদক্ষিণ করে। দিনব্যাপী চলা এই ক্রীড়া আসরের বিভিন্ন ইভেন্ট চলাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ সালেক তালুকদার, মোঃ বাবুল হোসেন, মোঃ নজরুল ইসলাম, মোঃ মুরাদ হোসেন, নুরুল হক ও ওসমান গনি প্রমুখ। এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী , অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রতিযোগিতা উপভোগ করেন।