জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১০ সালের মাস্টার্স শেষ পর্বের প্রাইভেট রেজিস্ট্রেশন অনলাইনে করার সময় বৃদ্ধি করা হয়েছে। এ কার্যক্রম বিলম্ব ফি ছাড়া ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত এবং বিলম্ব ফিসহ ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।