বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ শুক্রবার সম্মিলিত সাংস্কৃতিক জোটের একুশে অনুষ্ঠানমালার ৩০ বছর পূর্তির উদ্বোধন হচ্ছে। কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল ৪টায় ১৪ দিনব্যাপী এ অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন ভাষাসৈনিক ও আলোকচিত্রী আমানুল হক। সংগঠনের এক বিজ্ঞপ্তিতে গতকাল এ কথা জানানো হয়।