্গতকাল বৃহস্পতিবার মাদারীপুরের শিবচর উপজেলার বাহেরচর হাজী রজ্জব আলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী ও অভিভাবকরা নীরব পদযাত্রা ও আলোচনা সভা করেন। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা হাজী সেলিম রেজা, পাচ্চর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: লিয়াকত ঢালী, সাবেক চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব শোয়েব আহম্মেদ, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তফা গাজী। আলোচনা সভা শেষে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি পেশ করেন। উল্লেখ্য, সমপ্রতি উপজেলা প্রকৌশলী রঞ্জিত দে’র নির্দেশে রাস্তার মাটি সংগ্রহ করতে গিয়ে স্কুলের দেয়াল ভেঙ্গে ফেলে আশিক এন্টারপ্রাইজ ও এলকে বিল্ডার্স নামে ঠিকাদারী প্রতিষ্ঠান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেশ চক্রবর্তী বলেন, মাটি সংগ্রহ করার কথা বলে ভেঙ্গে ফেললো বিদ্যালয়ের দেয়ালটি। স্কুলের দেয়াল না থাকায় যে কোন সময় কোমলমতি ছাত্র/ছাত্রীরা দুর্ঘটনার শিকার হতে পারেন। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী রঞ্জিত দে বলেন, যখন স্কুলের দেয়ালটি করে তখন আমরা কৃর্তপক্ষকে দেয়াল না করার জন্য নিষেধ করি।
