কাঠালিয়ায় অজ্ঞাত পরিচয় শিশুটি কার?

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৩
ঝালকাঠির কাঠালিয়ার আমুয়া ফেরিঘাট থেকে অজ্ঞাত পরিচয় এক শিশুর সন্ধান পাওয়া গেছে। জানা গেছে আমুয়া গ্রামের মোঃ মনির মোল্লা গত রবিবার ৯/১০ বছরের মাহফুজ নামের এক শিশুকে কান্নাকাটি করা অবস্থায় পেয়ে স্থানীয় চৌকিদার মোঃ মানিক মিয়ার কাছে হস্তান্তর করেন। এ ব্যাপারে চৌকিদার মোঃ মানিক মিয়া জানান, অজ্ঞাত পরিচয় শিশুটিকে তিনি ইউপি চেয়ারম্যান মোঃ আখতার হোসেন নিজাম মিরবহরের নিকট নিয়ে গেলে তিনি তাকে তার জিম্মায় রাখতে বলেন। পরেরদিন তিনি শিশুটিকে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সমাজ সেবা অফিসার ও থানায় নিয়ে গেলে তারাও তার জিম্মায় রাখতে বলেন। মানিক চৌকিদার ও অজ্ঞাত পরিচয় শিশুটি কান্নাজড়িত কণ্ঠে জানান, তার নাম মাহফুজ, পিতার নাম মিজান ও মাতার নাম মাহিনুর। সে ঢাকার বাড্ডা এলাকার বাসিন্দা। শিশুটি আরো জানায়, তাকে এক লোক বাড্ডা থেকে গাড়িতে করে এখানে নিয়ে এসেছে।