লোহাগড়ায় পিটিয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৩
লোহাগড়ার উলা গ্রামে যৌতুকলোভী স্বামী ২ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রকাশ, ২০০৫ সালে উপজেলার লক্ষীপাশা ইউপি’র উলা গ্রামের হবি খার ছেলে তারিকুল খার (৩৫) সাথে পার্শ্ববর্তী ঝিকড়া গ্রামের আমানত শেখের মেয়ে রিতা খানমের (২৬) বিয়ে হয়। গত মঙ্গলবার তারিকুল স্ত্রীকে বেধড়ক পিটিয়ে একটি পুকুরে বেঁধে রাখে। গত বুধবার রিতা মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ সময় তারিকুল রিতার মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা বলে প্রচার করে গা ঢাকা দেয়।