চান্দিনায় মোটর সাইকেলের ধাক্কায় দেবিদ্বার উপজেলার বরকামতা গ্রামের বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন (৭৫) নিহত হয়েছে। এ ঘটনায় রবিউল নামে মোটর সাইকেল চালক আহত হয়েছে।
বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাগুর বাস স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আহত রবিউল (২৪) বুড়িচং উপজেলার কংশনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে। হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং ফাঁড়ির উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে তিনি নিহত হন। তিনি আরও জানান, দুর্ঘটনার পর চান্দিনা থানা পুলিশ নিহতের মৃত দেহ ও দুর্ঘটনা কবলিত মোটার সাইকেল উদ্ধার করেন, পরে হাইওয়ে পুলিশকে হস্তান্তর করেন। তার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
