কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় র্যাবের গুলিতে আহত আব্দুল করিম (৪০) বুধবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যালে মারা গেছেন। বৃহস্পতিবার ময়না তদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। করিমের বাড়ি কটিয়াদী উপজেলার সহশ্রামধূলদিয়া ইউনিয়নের আতরতোপা গ্রামে। উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি উপজেলার উত্তর চারিপাড়া এলাকায় জাল ডলার প্রতারক চক্রের সদস্যদের সঙ্গে র্যাবের সংঘর্ষ হয়। এ সময় করিম গুলিবিদ্ধ হয়।
