লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আফজল এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল বৃহস্পতিবার ভূমিহীন সমিতির এক সম্মেলন অনুষ্ঠিত হয়। মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেসরকারি সংস্থা নিজেরা করির ফকরুল আলম সেলিম। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক অপরূপ চন্দ্র দাশ, ইদ্রিস আলী ফকির, ইসমাইল হোসেন, রুহুল আমিন, স্বপ্না রানী দাশ, মনোয়ারা বেগম, ফেরদৌস, নূর আলম প্রমুখ। পরে রুহুল আমিনকে সভাপতি ও ফেরদৌসকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট ভূমিহীন আঞ্চলিক কমিটি ঘোষণা দেয়া হয়।ইউসুফ আলী, ওহিদ মিয়া প্রমুখ।
