বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল

পালিচড়া এবং দক্ষিণ দোনদারি চ্যাম্পিয়ন

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫১
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত স্কুল ফুটবল টুর্নামেন্টের বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবলে রংপুর সদরের পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবলে দক্ষিণ দোনদারি কেরানিপাড়া প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুপুরে অনুষ্ঠিত প্রথম ফাইনালে নীলফামারী সদরের দক্ষিণ দোনদারি কেরানিপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ১০-৯ গোলে হারিয়েছে কক্সবাজার মহেশখালির মেহেরিয়াপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে। এই ম্যাচে নির্ধারতি সময় গোল শূন্য ছিল। বিকালে অনুষ্ঠিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফাইনালে রংপুর সদরের পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে সিলেটের জৈন্তাপুরের নিশ্চিন্তপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। রোকাসান দু’টি শাপলা একটি গোল করেন। প্রাথমিক স্কুল ফুটবল ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক স্কুল ফুটবল ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী স্টেডিয়ামে পৌঁছালে স্কুল ছাত্র-ছাত্রীরা তাকে স্বাগত জানায়। প্রাথমিক স্কুল ফুটবল ফাইনাল উপলক্ষ্যে গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্কুল ছাত্র-ছাত্রীদের মহা উত্সব হয়ে গেছে। ছোট ছোট ছেলে মেয়েরা মনোজ্ঞ ডিসপ্লে দেখায়। দেশের শিক্ষা সংস্কৃতির ঐতিয্যবাহী প্রদর্শন সাবাইকে মুগ্ধ করে। এবার এক লাখ ১৪৭৬টি প্রাথমিক বিদ্যালয়ের ১০ লাখ ৩৪ হাজার ৯২৬ জন ছাত্র এবং ১০ লাখ ৩৩ হাজার ৬১৭ জন ছাত্রী অংশগ্রহণ করে। জুনে ইউনিয়ন পর্যায়ে খেলা হয়। আগস্টে জেলা পর্যায়ে বাছাই শেষ হয়ে ডিসেম্বরে জাতীয় পর্যায়ে খেলা হয়। জাতীয় পর্যায় থেকে সাত বিভাগের ১৪টি দল অংশগ্রহণ করে।