ক্লাব যুব ফু্টবল টুর্নামেন্ট ২০ ফেব্রুয়ারি মাঠে গড়াবে

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫১
পেশাদার ফুটবল লিগের ক্লাবগুলোর জুনিয়র দল নিয়ে অনূর্ধ্ব-১৬ যুব ফুটবল টুর্নামেন্ট ২০ ফেব্রুয়ারি মাঠে গড়াবে। এরই মধ্যে ক্লাবগুলো তাদের দল গঠনের প্রক্রিয়া প্রায় সম্পন্ন করেছে। বাফুফের উদ্দেশ্য হচ্ছে খেলোয়াড় সংকট দূর করা। যুব ফুটবলে ভালো খেলোয়াড় পাওয়া গেলে ক্লাবগুলো সিনিয়র দলের খেলাতে পারবে। অংশগ্রহণকারী দলগুলো বাফুফের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা করে পাবে বলে গতকাল পেশাদার ফুটবল লিগ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে।