১৭ হাজার টাকা চিবিয়ে খেল পোষা কুকুর

আপডেট : ০৩ মে ২০১৯, ১৯:১৫

দুই একশ টাকা নয়। প্রায় ১৭ হাজার টাকা খেয়ে ফেলেছে পোষা কুকুর। ওজির মালিক সময়মতো তাকে পশু চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ায় বেঁচে গেছে কুকুরটি। কিন্তু প্রভুর ১৫ হাজার টাকা খোয়ানোর শোক কাটছে না। টাকার স্বাদ কেমন? এখন ওই পোষা কুকুরকে (ওজি) এমন প্রশ্নই করছে ইন্টারনেট ব্যবহারকারীরা। আর ওজি মুখ কাঁচুমাচু করে এক কোণে বসে রয়েছে।

ব্রিটেনের নিউ সাউথ ওয়েলসের ঘটনাটি ঘটেছে। নয় বছরের ওজি লেটার বক্স খুলে খামসমেত ১৭০০ হাজার টাকা খেয়ে ফেলেছে। তার পর ওজির শারীরিক অবস্থাও খারাপ হতে থাকে। তাই তাকে সুস্থ করতে তার মালিক ছোটেন পশু চিকিত্সালয়ে। ওজির মালিক জুডিথ রাইট এখনও তার প্রিয় পোষ্যের এমন কাণ্ড বিশ্বাস করতে পারছেন না।

এক সাক্ষাতকারে রাইট জানিয়েছেন, তার কাছ থেকে এক ব্যক্তি টাকা ধার নিয়েছিলেন। সেই ব্যক্তি ধার নেওয়া টাকা খামে পুরে রেখে গিয়েছিলেন রাইটের বাড়ির লেটার বক্সে। আর ওজি লেটার বক্স খুলে খামসমেত সব নোট খেয়ে ফেলেছে।

আরও পড়ুন: ‘ফণী’র প্রভাবে উপকূলীয় অঞ্চলে বন্যার আশঙ্কা

ওজির পেট থেকে উদ্ধার হয়েছে ১৬০ পাউন্ড। বাংলাদেশি প্রায় ১৭,৬০০ টাকা। আর ওজিকে সুস্থ করে তুলতে রাইটের খরচ হয়েছে আরও ১৩০ পাউন্ড। অর্থাৎ, বাংলাদেশি  প্রায় ১৪ হাজার ৩০০ টাকা।

প্রথমে রাইট বুঝতে পারেননি তার প্রিয় পোষ্য এমন একখানা অদ্ভুত কাণ্ড করে ফেলেছে। পরে বুঝতে পেরেই তিনি তাকে নিয়ে মারফি অ্যান্ড কো ভেটেরিনারি প্র্যাকটিসে ছুট লাগান। ওজি ল্যাবরাডুডল প্রজাতির কুকুর। ল্যাবরাডর ও পোডল এর ক্রস বিড ল্যাবরাডুডল।

ইত্তেফাক/বিএএফ