মুক্তি পাচ্ছে বিপাশার হলিউডি ছবি

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:০৩
বলিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী বিপাশা বসুর প্রথম হলিউডি ছবি মুক্তি পেতে যাচ্ছে। ছবিটির নাম ‘সিঙ্গুলারিটি’। অ্যাকশনভিত্তিক এই ছবিটি পরিচালনা করেছেন রোলেন্ড জোফি। এতে বলিউড থেকে শুধু বিপাশা বসুই নয়, অভিনয় করেছেন অভয় দেওলও। ২৭ মিলিয়ন ডলার ব্যায়ে নির্মিতব্য এই ছবিটি আসছে মে মাসে বিশ্বব্যাপী মুক্তি পাবে। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জোস হার্টনেট। আর এই ছবিরই প্রি-প্রোডাকশন ও ক্যাম্পেইন নিয়ে আগামী এপ্রিল থেকে ব্যস্ত হয়ে পরবেন বিপাশা বসু। আর এর কথা এরইমধ্যে ভারতে ঘোষণা দিয়ে দিয়েছেন বিপাশা।