শিল্পকলায় আজ ‘বিদেহ’

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:০৩
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগের ব্যবস্থাপনায় একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আগামী আজ বিকেল ৫টায় মুস্তাফা মনোয়ারের পরিকল্পনা ও পরিচালনায় মাল্টিমিডিয়া পাপেট থিয়েটারের পরিবেশনায় দুই দিনব্যাপী পাপেট থিয়েটার প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এবং আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে একাডেমীর জাতীয় নাট্যশালা মূল হলে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগের ব্যবস্থাপনায় শাহমান মৈশানের রচনায় এবং লাকী ইনামের নির্দেশনায় একাডেমীর জাতীয় নাট্যশালা রেপার্টরি প্রযোজনা ‘বিদেহ’ মঞ্চস্থ হবে।