গানোফোন

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:০৬
জিটিভিতে সাপ্তাহিকভাবে সম্প্রচার হচ্ছে ব্যাতিক্রমী স্টুডিও কনসার্ট ‘গানোফোন’। আধুনিক, ফোক, ব্যান্ড সব ধরনের গানের শিল্পীদের নিয়ে জিটিভি স্টুডিও থেকে সরাসরি প্রচার করা হবে। অনুষ্ঠানের প্রতি পর্বকে সাজানো হয়েছে ব্যাতিক্রমীভাবে। ফোনো লাইভ স্টুডিও কনসার্টে ফোনের দর্শকদের পাশাপাশি এসএমএস ও ফেইসবুক বন্ধুরাও অংশগ্রহণ করতে পারবেন। থাকছে তারকাদের অনুরোধের গান এবং আমন্ত্রিত শিল্পীর নিজের পছন্দের শিল্পীর গান। মডেল অ্যানির উপস্থাপনায় অনুষ্ঠানটি আজ শনিবার ১১টা ৫ মিনিটে সরাসরি সম্প্রচার হবে।