পাইকের ‘রূপসা পাড়ের ছেলে’

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:০৭
বইমেলাতে সাংস্কৃতিক কর্মী মকবুল হোসেন পাইকের একটি ছোট গল্পের বই প্রকাশ হয়েছে যার নাম ‘রূপসা পাড়ের ছেলে’। বইটি প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী সংস্থা। এটি পাইকের চতুর্থ বই। এর আগে পাইকের তিনটি বই প্রকাশিত হয়েছে। যার মধ্যে দুটি উপন্যাস ও একটি কাব্যগ্রন্থ। নতুন বইটির সঙ্গে আগের বইটিও এবারের বইমেলায় উঠেছে। উল্লেখ্য, মকবুল হোসেন পাইক বই লেখার পাশাপাশি, প্রামাণ্য অনুষ্ঠানও নিমাণ করে থাকেন।