কলেজ ছাত্রের মৃত্যু হত্যা না আত্মহত্যা?

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২০:১৬
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ছটাংখালী বাজারে নিজ দোকানে মেহেদী হাসান (১৮) নামে এক কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করে বলতে পারছে না। ছাত্রের বাবা হারুণদিয়া গ্রামের জাহিদুল ইসলাম জানান, রাতে বাড়ি থেকে খেয়ে ছটাংখালী বাজারের কম্পিউটারের দোকানে ঘুমাতে আসে। সকালে দোকান না খোলায় তিনি ডাকাডাকি করেন। ঝাপের এক কোণা ফাঁকা দেখে ভিতরে ঢুকে বিছানার উপর তার লাশ দেখতে পান। তার নাক, মুখ ও পায়ে রক্ত ছিল। শৈলকুপা থানার ওসি আব্দুল বারি জানান, দোকানের ভিতর একটি বিষের বোতল পাওয়া যায়। পোস্টমর্টেম ছাড়া বলা যাচ্ছে না এটা হত্যা না আত্মহত্যা।