ফরিদপুরে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২০:১৬
ফরিদপুরে লুণ্ঠন হওয়া একটি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় শাহজাহান শেখ (৪৫) নামের একজন আটক করা হয়েছে। শুক্রবার পুলিশ সুপার কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য দিয়েছে। সমপ্রতি ভাঙ্গা উপজেলার অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের বাড়ি থেকে ডাকাতরা তার লাইসেন্স করা একটি একনালা বন্দুক নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ শাহজাহানকে আটক করে। তার স্বীকারোক্তিতে জেলার মধুখালী উপজেলার শ্রীনাথপুর গ্রামে তার বোন লাকী বেগমের বাড়ির রান্না ঘর থেকে লুণ্ঠিত অস্ত্রটি উদ্ধার করে পুলিশ।