পিরোজপুর আইনজীবী সমিতির নির্বাচন

আওয়ামী লীগ সমর্থিতরা জয়ী

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২০:১৯
জেলা আইনজীবী সমিতির নির্বাচনে পিরোজপুরে আওয়ামী লীগ সমর্থিতরা পূর্ণ প্যানেলে জয়ী হয়েছেন। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে সৈয়দ মজিবুর রহমান ও মোঃ আলাউদ্দিন খান পুনর্নির্বাচিত হন। ২১ সদস্য বিশিষ্ট কমিটিতে নির্বাচিত অন্য কর্মকর্তা ও সদস্যরা হলেন-সহ-সভাপতি মোঃ শহীদুল্লাহ খান ও রতন লাল দত্ত, যুগ্ম সম্পাদক উত্তম কুমার ঘোষ ও আব্দুল হালিম শরীফ, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন তালুকদার স্বপন, পরিসম্পদ সম্পাদক সুখরঞ্জন দেউরী (বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক বাহাদুর হোসেন, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক ফজলুল হক হাওলাদার, হিসাব নিরীক্ষক শেখ দেলোয়ার হোসেন ও নিখিল কুমার মন্ডল এবং সদস্য কাজী জাকির হোসেন, তরুণ ভট্টাচার্য, বিনয় কৃষ্ণ ঢালী, মোঃ আলাউদ্দিন, মঞ্জুরুল আজিম, মোস্তফা কামাল শামীম, শামসুল হক খান, শারমীন সুলতানা লুনা ও সুবোধ কুমার আইচ।