গোপালগঞ্জে ইয়াবাসহ বিজিবি সদস্য গ্রেফতার

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২০:১৯
গোপালগঞ্জে ১শ পিচ ইয়াবাসহ পীযূষ কান্তি কর নামে (৪৩) এক বিজিবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। কক্সবাজার ৪২ বিজিবি সিপাহী টেকনাফের একটি ক্যাম্পে কর্মরত পীযূষ কান্তি কর গোপালগঞ্জ সদর উপজেলার মানিকহার গ্রামের মাখন লাল করের ছেলে। বৃহস্পতিবার রাত ৮টায় গোপালগঞ্জ সদর উপজেলার মানিকহার গ্রাম থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। গোপালগঞ্জ ডিবি পুলিশের এসআই মোয়াজ্জেম হোসেন জানান, পীযূষ কান্তি কর গত ৩ ফেব্রুয়ারি ১ মাসের ছুটিতে গ্রামের বাড়িতে এসে ইয়াবা বিক্রি শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে তার কাছ থেকে ইয়াবা কেনার সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গতকাল শুক্রবার ডিবির এসআই সাহাদত্ হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য আইনে গোপালগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন ।