চারঘাটে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় মামলা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২০:১৯
চারঘাট উপজেলার মুংলি গ্রামে পঞ্চম শ্রেণির (৯) ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। ভিকটিমের চাচা বাদী হয়ে বৃহস্পতিবার চারঘাট থানায় মামলাটি করেন। মামলার পর আসামি মাহাবুর রহমান (২২) পলাতক রয়েছে। পুলিশ জানায়, ভিকটিম গত বুধবার সন্ধ্যায় প্রতিবেশী জহুরের বাড়িতে পানি আনতে যায়। তখন ওই বাড়িতে একা থাকা জহুরের বখাটে ছেলে মাহাবুর রহমান (২২) তার মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটি আর্তচিত্কারে প্রতিবেশিরা এগিয়ে আসলে বখাটে মাহাবুর পালিয়ে যায়। চারঘাট মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক খান বলেন, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।