অগ্নিসংযোগ ও কিশোরী অপহরণের প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২১
গলাচিপা উপজেলার বড়গাবুয়া গ্রামের সংখ্যালঘু পরিবার মনোরঞ্জন বাঘমারের বসতঘরে অগ্নিসংযোগ ও কিশোরী মেয়ে অপহরণের প্রতিবাদে গতকাল শুক্রবার পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জেলা পূজা উদ্যাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে। মানববন্ধনে জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট কমল দত্ত, সাধারণ সম্পাদক কাজল বরন দাশ, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য অতুল চন্দ্র দাশ, মং থান তালুকদার, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, ইস্কন মন্দিরের সাধারণ সম্পাদক কৃপা সিন্ধু ব্রহ্মচারী, জেলা জাসদ নেতা জালাল আহমেদ, ছাত্র যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট সঞ্জয় কুমার খাসকেল প্রমুখ বক্তব্য রাখেন।