বিশ্বনাথে ১০ জন আটক

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২২
সিলেটের বিশ্বনাথে বৃহস্পতিবার রাতে মুক্তির মিছিল থেকে ১০ যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ এসল্ট মামলার আসামি রহমত আলী মুক্তি লাভের পর এলাকার যুবসমাজ উপজেলা সদরে মিছিল বের করে। এসময় পুলিশ মুক্তিপ্রাপ্ত রহমত আলীসহ ১০ যুবককে আটক করে। বিশ্বনাথ থানার অফিসার্স ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ১০ যুবকের বিরুদ্ধে মামলা থাকায় তাদেরকে আটক করা হয়।