চীনে ৭০ তিব্বতি আটক

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪৭
চীনা শাসনের বিরুদ্ধে তিব্বতিদের আগুনে আত্মহুতির বিরুদ্ধে চালানো অভিযানে উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিংগাই প্রদেশ ৭০ জনকে আটক করেছে চীনা কর্তৃপক্ষ। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার একথা জানিয়েছে। এদের মধ্যে ১২ জনকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে। বাদবাকিদের বেশিরভাগেরই চলাফেরার ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। কিংগাই পুলিশের ডেপুটি কমিশনার লু ব্যানকিয়ানের বরাত দিয়ে সিনহুয়া জানায়, ‘যারা নিরপরাধ মানুষকে আত্মহুতিতে উদ্বুদ্ধ করছে পুলিশ তাদের বিষয়ে তদন্ত করবে এবং দোষীদের শাস্তি দেবে।’ জাতিগত তিব্বত অঞ্চলে ২০০৯ সাল থেকে কেন্দ্রীয় সরকারের শাসনের বিরুদ্ধে প্রতিবাদকারী প্রায় একশ তিব্বতি নিজেদেহে আগুন দিয়েছে। এতে অধিকাংশ বিক্ষোভকারীই মারা গেছে।