বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ক্রীড়া সাংবাদিকদের মানববন্ধন আজ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩২
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি নিয়ে ক্রীড়া সাংবাদিকরা আজ বিকাল চারটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মানববন্ধন করবে। ক্রীড়া সাংবাদিকরা গতকাল এই সিদ্ধান্ত নেয়। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকাল সাড়ে চারটায় পেশাদার ফুটবলে মোহামেডান শেখ রাসেলের ম্যাচটি শুরু হওয়ার আগে মানববন্ধন করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়াও ম্যাচের বিরতির সময় প্রতিবাদ হিসাবে মোমবাতি প্রজ্বলন করা হবে। সকল ক্রীড়া সাংবাদিকদের অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে। ক্রীড়া ফেডারেশন কর্মকর্তা কোচ খেলোয়াড়সহ সবাই অংশগ্রহণ করতে পারবেন।