লিজা জিয়া খেলবেন বিশ্বকাপ দাবায়

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৭
বাংলাদেশের গ্র্যান্ডমাষ্টার জিয়াউর রহমান এবং বাংলাদেশের আন্তর্জাতিক মহিলা মাষ্টার শামীমা আক্তার লিজা বিশ্বকাপ দাবায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। গতকাল শুক্রবার শ্রীলংকায় বিশ্বকাপ দাবার বাছাই পর্ব এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপে পুরুষদের গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হন জিয়া। আর মহিলাদের গ্রুপে চ্যাম্পিয়ন হন লিজা। জিয়া গত বিশ্বকাপ দাবায় খেলেছেন ওয়াইল্ড কার্ড নিয়ে। তারও আগে ২০০৭ সালে বাছাই থেকে উত্তীর্ণ হন। আরো একবার জিয়া বিশ্বকাপ দাবায় খেলার সুযোগ পেলেন বাংলাদেমের এই কৃতি দাবাড়ু। পারেননি আরেক গ্র্যান্ডিমাষ্টার নিয়াজ মোরশেদ, রিফাত বিন সাত্তাররা। দাবায় আরো একটি সাফল্য এসেছে। এবারই প্রথম বাংলাদেশের কোনো মহিলা দাবাড়ু বিশ্বকাপ দাবায় খেলার যোগ্যতা অর্জন করেছেন। আন্তর্জাতিক মহিলা মাষ্টার লিজা। অথচ এই বাছাই টুর্নামেন্টে লিজা সুযোগই পাচ্ছিলেন না। নিয়ম অনুসারে জাতীয় চ্যাম্পিয়ণ শারমিন সুলতানা শিরিন বাছাই দাবায় সুযোগ পেয়েছিলেন। আর লিজা নিজ উদ্যোগে সেখানে যেতে চাইলে আয়োজকরা লিজাকে এশিয়ান জোনাল দাবায় খেলার সুযোগ করে দেন। আর তাতেই লিজা বাংলাদেশের মুখ উজ্জল করলেন।