জন্মদিনে জগজিত্ সিংকে গুগলের শ্রদ্ধার্ঘ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৫৪
গজল সম্রাট জগজিত্ সিংয়ের ৭২তম জন্মদিনে গুগল তাদের ডুডলিং শ্রদ্ধার্ঘ জানাল। গতকালের গুগল ডুডলে জগজিত সিংয়ের সেই পরিচিত হারমোনিয়াম নিয়ে গান গাওয়ার ভঙ্গি। আগ্রা ঘরানার ভারতীয় ক্লাসিকাল সংগীতের এই কিংবদন্তি হিন্দির সঙ্গে সঙ্গে বাংলা, পাঞ্জাবি, উর্দু, গুজরাতি সিন্ধি, নেপালি, বাংলাসহ বহু ভারতীয় ভাষায় গান গেয়েছেন। স্ত্রী চিত্রার সঙ্গে জুড়ি বেঁধে উপহার দিয়েছেন ১৯৭০ থেকে ১৯৮০ পর্যন্ত একের পর এক অবিস্মরণীয় গান উপহার দিয়েছেন জগজিত্। গান গেয়েছেন ‘তারকিব’ ও ‘সারফারোশ’-এর মত বেশ কিছু জনপ্রিয় সিনেমাতেও। ২০১১-তে প্রয়াত হয়েছেন জগজিত্ সিং। কিন্তু এখনও বিন্দুমাত্র ভাটা পড়েনি তার জনপ্রিয়তায়। গুগলের তথ্য বলছে ভারতীয় গায়কদের মধ্যে এখনও যার নাম সর্বাধিক সার্চ করা হয় তিনি জগজিত্ সিং।