এমা রবার্টস :হলিউডের জনপ্রিয় মডেল অভিনেত্রী। ১৯৯১ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অভিনয়ের পাশাপাশি একজন কণ্ঠশিল্পী এবং উপস্থাপকও। ২০০১ সালে ‘বিগ লাভ’ ছবির মধ্য দিয়েই তার হলিউডে অভিনয় শুরু। তার অভিনীত সবকটি ছবিই জনপ্রিয়তা পেয়েছে। তার মধ্যে ‘ওয়াইল্ড চাইল্ড’, ‘দ্য উইনিং সিজন’, ‘ভ্যালেন্টাইন ডে’, ‘হোয়াটস রঙ উইথ ভারজিনিয়া’, ‘স্ক্রিম ফোর’ এবং ‘দ্য আর্ট অব গেটিং বাই’ উল্লেখযোগ্য। তার ছয়টি একক অ্যালবামও রয়েছে।
