বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানির ১৯৭ কোটি টাকা মুনাফা অজর্ন

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৪৯
বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড ২০১১-২০১২ অর্থবছরে ১৯৭ কোটি টাকা করপূর্ব মুনাফা অর্জন করেছে। এ কোম্পানি গ্যাস ও পেট্রোলিয়াম দ্রব্যাদি বিক্রয় ও অন্যান্য খাতে ২ হাজার ৩৬৯ কোটি ৪১ লাখ টাকা আয় করেছে। সম্পূরক, শুল্ক ও ভ্যাটসহ মোট রাজস্ব ব্যয় হয়েছে ২ হাজার ১৭২ কোটি ৪১ লাখ টাকা। কোম্পানি সম্পূরক শুল্ক, ভ্যাট, ডিএসএল লভ্যাংশ এবং আয়কর বাবদ সরকারি কোষাগারে ২ হাজার ১২৬ কোটি টাকা জমা প্রদান করেছে। কোম্পানি বর্তমানে ৫টি গ্যাস ফিল্ডের ৩২টি কূপ থেকে দৈনিক ৭৬১ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করছে, যা দেশের মোট গ্যাস উত্পাদনের প্রায় ৩৮ ভাগ। বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের সমপ্রতি অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানি বোর্ডের চেয়ারম্যান ও জ্বালানি এবং খনিজসম্পদ বিভাগীয় সচিব মেজবাহ উদ্দিন। সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।