দামেস্কের চারদিকে চলছে লড়াই তিনদিনের সংঘর্ষে নিহত ৭০

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪৩
সিরিয়ার রাজধানী দামেস্কের প্রান্তবর্তী এলাকাগুলোতে বিদ্রোহীদের দমনে প্রচন্ড লড়াই চলছে। রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে বিরোধীগোষ্ঠীরা। তাদেরকে ঠেকাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বাশার আল আসাদ অনুগত বাহিনী। বিদ্রোহীরা বলছে, শুক্রবার দামেস্কের জোবার এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়। তাছাড়া রাজধানীর পূর্বদিকে ও তার আশপাশের এলাকায় সরকারি বাহিনী শেল নিক্ষেপ করে। এতে বিদ্রোহীদের ছয়জন নিহত এবং ১২ জন আহত হয়। এদিকে বৃহস্পতিবার রাজধানী দামেস্কের চারপাশে বিদ্রোহীদের অবস্থানগুলোতে তীব্র গোলাবর্ষণ করেছে দেশটির সেনাবাহিনী। এসব লড়াই, গোলাবর্ষণে গত তিনদিনে ৭০ জন নিহত হয়েছে বলে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে।