মিডফিল্ডার হুয়ান রোমান রিকুয়েমে গত শুক্রবার তৃতীয়বারের মতো বোকা জুনিয়র্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। রিকুয়েমে গত বছরের জুলাইয়ে স্বেচ্ছায় ক্লাবটি ত্যাগ করেন। আর্জেন্টিনা জাতীয় দলের এই সাবেক খেলোয়াড় গত বছর বোকা ছাড়লেও বেশ কয়েকবারই তার পুনরায় ক্লাবে যোগ দেয়ার গুজব রটে। কোচ কার্লোস বিয়াঞ্চি পুনরায় বোকার দায়িত্ব নেয়ার পর রিকুয়েমেকে আবারো ক্লাবে যোগ দেয়ার আমন্ত্রণ জানান। কিন্তু তিনি সে সম্ভাবনা নাকচ করে দিয়ে গত মাসের প্রথম দিকে জানান,‘আমি কখনোই বোকার সাথে কোন আপোষ আলোচনায় যাইনি। আমার আলোচনা করার মতোও কিছু নেই। এ ব্যাপারে আমি একটা শব্দও খরচ করিনি। আমি আগেই বলেছি যে বোকার হয়ে আমি আর খেলবো না এবং আমি ফিরছিও না।’ কিন্তু গুজবকে সত্য পরিণত করে তিনি গত শুক্রবার তৃতীয় বারের মতো ক্লাবটির সঙ্গে চুক্তি সই করলেন। মাত্র ১৮ বছর বয়সে ‘৯৬ সালে আর্জেন্টিনার এই বিখ্যাত ক্লাবে যোগ দেয়ার পর ‘০২ সালে তিনি চুক্তি করেন বার্সেলোনার সাথে। পরে ২০০৭ সালে বোকায় আসেন দ্বিতীয় বারের মতো। বোকার হয়ে তিনি চারটি অ্যাপারচুরা ছাড়াও তিনটি কোপা লিবার্তাদোস ্্্্্্্্্্্্্্্্্্্্এবং একটি ক্লাউসুরা জেতেন।
