সিদ্ধেশরীস্থ মনোয়ারা হসপিটালের পৃষ্ঠপোষকতায় মিনি স্কুলগুলোকে নিয়ে আজ ধানমন্ডিস্থ সুলতানা কামাল ক্রীড়া কমপ্লেক্সে শুরু হবে মিনি রাগবি টুর্নামেন্ট। গ্রুপে ১২ দল খেলবে এই টুর্নামেন্টে। দুপুর থেকেই খেলা শুরু হবে। তবে আনুষ্ঠানিক উদ্বোধন হবে বিকাল তিনটায়। মুখোমুখি হবে এসওএস শিশু পল্লী এবং মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুল। চার গ্রুপের চ্যাম্পিয়ন রানার্সআপ দল খেলবে সেমিফাইনালে। ফাইনাল শুক্রবার।
