বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হাউস। অপরদিকে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে: মতিউর রহমান হাউস হয়েছে রানার্স আপ। গতকাল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মাঠে এই প্রতিযোগিতা শেষে বিজিবি মহাপরিচালক ও প্রতিষ্ঠানটির গভর্নিং বডির চেয়ারম্যান মেজর জেনারেল আজিজ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। খবর বিজ্ঞপ্তির।
