সরিষাবাড়ীতে জাল স্বাক্ষরে শিক্ষক নিয়োগে মামলা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪২
সরিষাবাড়ীতে শিক্ষা কমিটির ১৩ সদস্যের স্বাক্ষর জাল করে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান বাদি হয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঃ হাই ও অবৈধভাবে নিয়োগ প্রদানকৃত প্রধান শিক্ষক নূরুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন। উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড় বাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরুল ইসলাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঃ হাইয়ের যোগসাজশে উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ রায়হান, শিক্ষা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান আঃ মালেক, ভাইস চেয়ারম্যান আঃ সাত্তার তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম জহুরা লতিফ, উপজেলা প্রকৌশলী, পোগল দীঘা ইউনিয়নের চেয়ারম্যান শামস্ উদ্দিন, সরিষাবাড়ী আর,ডি,এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শাহনাজ পারভীন, সরিষাবাড়ী ডিগ্রী কলেজের অধ্যাপক সরোয়ার জাহান, আঃ মান্নান (মানু) আঃ বাছেদ, রাজিয়া সুলতান ও মের্সাস সেন্টারের কন্ট্রাক্টরসহ ১৩ সদস্যের শিক্ষা কমিটির স্বাক্ষর জাল করে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেতে কাগজপত্র দাখিল করেন। জানা যায়, ২০১১ সালের ২ জুলাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান আনোয়ারী মৃত্যুবরণ করলে এই পদটি শূন্য হয়ে পড়ে। ২০১১ সালের ১১ ডিসেম্বর জ্যেষ্ঠতার ভিত্তিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দ্বিতীয় সহকারী শিক্ষক আতাউর রহমানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগপত্র দেন।