কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে হ্যালিপ্যাড নামক স্থানে সরিষা কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত হয়। শুক্রবার মাঠ দিবসে কিশোরগঞ্জ কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নির্মল কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মুকুল চন্দ্র রায়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা, অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শংকর দে ও কৃষক রেফায়েত উল্লাহ।
