দশ বছর পর মাধবপুরে আওয়ামী লীগের কাউন্সিল

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৪
মাধবপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে শাহ্ মো. মুসলিম সভাপতি, আতিকুর রহমান আতিক সাধারণ সম্পাদক এবং কামাল খান, শেখ মোজাহিদুল ইসলাম ও মাধব রায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার মাধবপুর উপজেলা শহীদ মিনার চত্বরে আওয়ামী লীগ সভাপতি শাহ মো. মুসলিমের সভাপতিত্বে কাউন্সিলের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন এডভোকেট মিজবাহ্ উদ্দিন সিরাজ, বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মুশফিক হোসেন চৌধুরী , জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু জাহির এমপি , জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিদ খান এমপি ,আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য শহীদ চৌধুরী , জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন চৌধুরী , এডভোকেট মাহবুব আলী , হবিগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম , পিপি আকবর হোসেন জিতু , মাধবপুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম , জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামাল রাসেল প্রমুখ। পরে জেলা আওয়ামী লীগ সভাপতি ডা. মুসফিক হোসেন চৌধুরীর সভাপতিত্বে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এতে সভাপতি পদে শাহ মো. মুসলিম , মহিউজ্জামান হারুন , সম্পাদক পদে— সুকোমল রায় , আতিকুর রহমান আতিক , বাবুল হোসেন খান এবং সাংগঠনিক সম্পাদক পদে কামাল খান , শ্রীধাম দাশগুপ্ত , আজহার উদ্দিন ভুঁইয়া , মাধব রায় , মোজাহিদ বীন ইসলাম , কাওছার আহম্মেদ, আব্দুল আওয়াল লিটন, ফারুক আহাম্মেদ পারুল, প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। শাহ মো. মুসলিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২শ ৪৬ জন কাউন্সিলারের মধ্যে ২শ ৪২ জন কাউন্সিলার ভোট প্রদান করেন।