মাদকে ভাসছে সৈয়দপুর। পাড়া, মহল্ল¬ায় গড়ে উঠেছে মাদকের হাট। শহরের রেললাইনের ধারে ১ কিলোমিটার জুড়ে ২০টি স্পটে মাদকের বেচাকেনা চলছে। সবকিছুই ম্যানেজ করেই মাদক ব্যবসায়ীরা তাদের অপকর্ম চালাচ্ছে। এমনকি উপজেলার পল্ল¬ীতে গড়ে উঠেছে চোলাই মদের ভাটি। রেলস্টেশন এবং বাস টার্মিনালে খোলামেলাভাবেই চলছে মাদকের জমজমাট ব্যবসা। শহরের আবাসিক এলাকা কাজীপাড়ার পানি ট্যাংকির পিছনে দুলারী নামের এক মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে চোলাই মদের ব্যবসা করে আসছিল। গতকাল শনিবার এলাকার প্রতিবাদী যুবক জাহিদুল ইসলাম মাদক ব্যবসায় বাধা দিতে গেলে দুলারী বাহিনীর সদস্য জসিম ও বাংকা তাকে বেদম মারপিট করে। পরে খবর পেয়ে এলাকাবাসী বাংকাকেও উত্তম-মধ্যম দেয়। উভয়েই বর্তমানে স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।
সৈয়দপুরে সরকার অনুমোদিত কুন্দল এলাকায় বাংলা মদের ১টি এবং কাশিরাম ইউনিয়নের চৌধুরীপাড়ায় একটি তাড়িভাটি রয়েছে। অবৈধ মাদক ব্যবসায়ীরা সেখান থেকে পাইকারী মূল্যে মাদক কিনে বিভিন্ন পয়েন্টে বেচাকেনা করছে। এছাড়াও ফেনসিডিল ও গাঁজা হাত বাড়ালেই মিলছে। সৈয়দপুর থানার পরিদর্শক (ওসি) মনিরুজ্জামান মনির জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ সবসময় সোচ্চার।
