বিয়ানীবাজারে চলছে হিসাব নিকাশের রাজনীতি

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৮
বিয়ানীবাজারে এখন আন্দোলনের পাশাপাশি চলছে হিসাব-নিকাশের রাজনীতি। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ অবস্থার সৃষ্টি হয়েছে। প্রবীণ এবং নিষ্ক্রিয় অনেক রাজনৈতিক নেতাকেও দলে ভেড়ানোর পাশাপাশি সাবেক ইউ.পি চেয়ারম্যানদেরও বিভিন্ন দলে নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এদের কেউ সংসদ নির্বাচনকে উপলক্ষ করে আওয়ামী লীগে, কেউ বিএনপিতে, কেউ জাপাতেও যোগদান করবেন বলে জানা গেছে। এ কারণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পল্লীতেও ভোটের হিসাব পাল্টে যেতে শুরু করেছে। প্রকাশ এখানে ভোট বাড়ানোর প্রক্রিয়ায় জাতীয় পার্টির তুলনায় এগিয়ে রয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। প্রবীণ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাবেক ইউ.পি চেয়ারম্যান যাদের নিজস্ব একেকটি ভোট ব্যাংক রয়েছে তারা রয়েছেন উভয় দল এবং জোটের পছন্দের তালিকার শীর্ষে। ইতিমধ্যে অনেকের সাথেই পাকা কথা সম্পন্ন হয়েছে।